জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ৩

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলার আসামিদের ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে এ হামলার ঘটনা ঘটে। এ সময় মাদক ব্যবসায়ীদের হামলায় রেলওয়ে পুলিশের দুই সদস্য আহত হন বলে জানা গেছে।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার খবর পেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে সদর থানা পুলিশের একাধিক কর্মকর্তা ও ফোর্স, গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যদের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

পরবর্তী সময়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হামলার ঘটনায় সরাসরি জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের হলেন—মো. শুভ (২০), সালমান হোসেন হৃদয় (২০) ও মো. ইয়াছিন (২৬)। তারা গাজীপুর মহানগরের সদর থানাধীন ভোগড়া হাজীবাগ ও পূর্ব চান্দনা এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, এ ঘটনায় রেলওয়ে পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত নেওয়ার জন্য জয়দেবপুর রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad