বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের জানাজায় প্রধানমন্ত্রী

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের জানাজায় প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ছবি: পিএমও
Advertisement
Advertisement

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে সাবেক সংসদ সদস্য এবং সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিয়েছেন।

বৃহস্পতিবার বিকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় শেষে প্রধানমন্ত্রী মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

জানাজায় মন্ত্রিসভার সদস্যরা, বিএনপিদলীয় সংসদ সদস্যসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad