গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া নারীর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া নারীর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
সহায়তার চেক হাতে আঁখি। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই নারীর পাশে দাড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে অভাবের তাড়নায় আঁখি নামের এক নারীর গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়ার খবর প্রকাশিত হয়। এতে ফুটে ওঠে গর্ভবতী নারী আঁখির অসহায়ত্ব। খবরে বলা হয়, ওই নারী তৃতীয়বারের মতো মা হতে চলেছেন। তার স্বামী অসুস্থ।

প্রকাশিত সংবাদটি প্রধানমন্ত্রীর নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

প্রতিবেদনটি প্রকাশের দিনই তিনি মানবিকভাবে বিবেচনায় পরিবারটির খোঁজ নেওয়ার জন্য অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন। এরপর দ্রুততম সময়ের মধ্যে আঁখি ও তার পরিবারকে খুঁজে করা হয়। মাত্র এক ঘণ্টার মধ্যে পরিবারটির সঙ্গে যোগাযোগ করে তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আঁখি জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ও তার স্বামী দীর্ঘদিন ধরে রোগে আক্রান্ত। একই সঙ্গে স্বামীর চিকিৎসার খরচ আর সংসারের ব্যয় নির্বাহ করতে গিয়ে পরিবারটি ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়ে। সেই ঋণের টাকা পরিশোধের অসহায় চেষ্টা থেকেই তিনি তার গর্ভের সন্তান ‘বিক্রি’ করার সিদ্ধান্ত নেন।

বিষয়টি জানার পর পরিবারটির পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই ধারাবাহিকতায় সম্প্রতি আঁখি ও তার পরিবারকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডাকা হয়। সেখানে পরিবারের হাতে এক লাখ টাকার একটি চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি সন্তান প্রসবের সব খরচ বহনসহ কর্মসংস্থানেরও আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad