হুথিদের হামলার পর সৌদি আরবগামী কয়েকটি রুটে উড়োজাহাজ চলাচল বন্ধ থাকায় বুধবার বিকাল ৫টা ১১ মিনিট পর্যন্ত ঢাকা থেকে ১৩৪ ফ্লাইট বাতিল হয়েছে। ফলে ঢাকায় আটকা পড়েছেন ২০ হাজার যাত্রী।
বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে সরাসরি ফ্লাইট ছিল ৬১টি। এ ছাড়া ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে ৭৩টি। আটকে পড়া যাত্রীদের একটা বড় অংশ সৌদি প্রবাসী বাংলাদেশি।
বিমান বাংলাদেশ এ পর্যন্ত ২২টি ফ্লাইট বাতিল করেছে। ইউএস-বাংলা এয়ারলাইন্স বাতিল করেছে ১০টি, সাউদিয়া এয়ারলাইন্স ১৯টি এবং রিয়াদ এয়ারওয়েজ ১০টি।
ট্রানজিট ফ্লাইট বাতিল হওয়া এয়ারলাইন্সের মধ্যে সবচেয়ে ওপরে রয়েছে ইন্ডিগো। তাদের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া সালাম এয়ারের ৭টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ইজিপ্ট এয়ারের একটি, ফ্লাই দুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৬টি ফ্লাইট বাতিল হয়েছে।
প্রসঙ্গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলার পর রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রেখেছে সেদেশের কর্তৃপক্ষ। এ হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত হন।


