দুর্গাপূজা উপলক্ষে ২০০টি বিশেষ বাস চালু করছে বিআরটিসি

দুর্গাপূজা উপলক্ষে ২০০টি বিশেষ বাস চালু করছে বিআরটিসি
ছবি: টাইমস
Advertisement
Advertisement

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এ সেবার আওতায় ঢাকা ও গাজীপুর থেকে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচলের জন্য ২০০টি বাস প্রস্তুত রাখা হয়েছে।

বৃহস্পতিবার বিআরটিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বিশেষ এ বাস সার্ভিস পরিচালিত হবে। এ উপলক্ষে শুক্রবার থেকে ঢাকাসহ সারা দেশে বিআরটিসির ২২টি বাস ডিপো থেকে অগ্রিম টিকিট বিক্রি ও বাস রিজার্ভের ব্যবস্থা রাখা হয়েছে।

বিশেষ এ বাস সার্ভিসের আওতায় ঢাকা ও গাজীপুর থেকে রংপুর, বগুড়া, গাইবান্ধা, দিনাজপুর, পাবনা, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, রাজশাহী, নওগাঁ, পঞ্চগড়, ভূরুঙ্গামারী, মাদারীপুর, গোপালগঞ্জ, কুষ্টিয়া, বরিশাল, খুলনা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, সিলেট, সুনামগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন রুটে বাস চলাচল করবে। জেলার অভ্যন্তরীণ ও আন্তজেলা রুটে এসব বাস পরিচালনা করা হবে। যাত্রীদের চাহিদার ভিত্তিতে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন

এ ছাড়া বিশেষ বাস সার্ভিসের জন্য রাজধানীর মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপো, ফুলবাড়িয়া সিবিএস-২, সায়েদাবাদ বাস টার্মিনাল, গাজীপুর চৌরাস্তা, চন্দ্রা মোড় ও মহাখালী বাস টার্মিনালে ৬০টি বাস প্রস্তুত রাখা হবে।

বিশেষ এ বাস সার্ভিসের বিষয়ে যেকোনো প্রয়োজনে বিআরটিসির প্রধান কার্যালয়ের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে ০২৪১০৫৩০৪২ নম্বরের পাশাপাশি ০১৩২৪২৯৩৯৭৪ ও ০১৭১৮১৮৩৫৮৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নির্দেশনা অনুযায়ী এ বিশেষ বাস সার্ভিস চালু করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad