জঙ্গল সলিমপুরের নিরাপত্তায় সমন্বিত মাস্টারপ্ল্যান তৈরির উদ্যোগ

জঙ্গল সলিমপুরের নিরাপত্তায় সমন্বিত মাস্টারপ্ল্যান তৈরির উদ্যোগ
জঙ্গল সলিমপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার দামপাড়া পুলিশ লাইনসে। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকার বিদ্যমান সমস্যা মোকাবিলায় সমন্বিত মাস্টারপ্ল্যান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমের মধ্যে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনসে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সভায় এসব বিষয়ে আলোচনা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জঙ্গল সলিমপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এলাকার বিদ্যমান সমস্যাগুলো মোকাবিলা এবং স্থায়ীভাবে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থার সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় কার্যকর ও বাস্তবসম্মত একটি মাস্টারপ্ল্যান প্রণয়নের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার দায়িত্ব এবং কার্যক্রমের মধ্যে সমন্বয় প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। একই সঙ্গে আইনি কার্যক্রম জোরদার করা, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হয়।

সভায় পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিন, সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী, চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরীসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad