শাহজালালে মনিটরে লাগেজের গতিবিধি দেখবেন যাত্রীরা

শাহজালালে মনিটরে লাগেজের গতিবিধি দেখবেন যাত্রীরা
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজের গতিবিধি সরাসরি দেখতে পারবেন যাত্রীরা। এ জন্য লাগেজ বেল্ট এলাকায় ৩২টি সিসিটিভি ক্যামেরা ও ৬৫ ইঞ্চির ১৮টি মনিটর স্থাপন করা হয়েছে।

শনিবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।

বেবিচক জানায়, ক্যামেরার মাধ্যমে উড়োজাহাজ থেকে লাগেজ নামানো, নির্ধারিত স্থানে পরিবহন, বাছাই ও লাগেজ বেল্টে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়া মনিটরে সরাসরি দেখা যাবে।

দেশের প্রধান এ বিমানবন্দরে দীর্ঘদিন ধরে লাগেজ কেটে মূল্যবান জিনিসপত্র চুরি ও লাগেজ হারানোর অভিযোগ রয়েছে। বছরের পর বছর অভিযোগ উঠলেও সমস্যার সমাধান হয়নি।

আরও পড়ুন

সম্প্রতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত শাহজালাল বিমানবন্দরে লাগেজের গতিবিধি সরাসরি পর্যবেক্ষণের উদ্যোগ নেন। এর অংশ হিসেবে ক্যামেরা ও মনিটর স্থাপন করা হয়েছে।

বেবিচকের আশা, এ ব্যবস্থায় লাগেজ পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে।

তবে যাত্রীরা বলছেন, লাগেজ কাটা, চুরি, হারিয়ে যাওয়া ও লাগেজ পেতে দীর্ঘ অপেক্ষার অভিযোগ কতটা কমবে, তা নির্ভর করবে অনিয়মে জড়িতদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ওপর।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad