কক্সবাজার রিসোর্টে আগুন: পুলিশ হেফাজতে রিসোর্টের ম্যানেজার

কক্সবাজার রিসোর্টে আগুন: পুলিশ হেফাজতে রিসোর্টের ম্যানেজার
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তো অ্যান্ড রিসোর্টে আগুনের ঘটনায় রিসোর্টটির ম্যানেজার মোহাম্মদ সুমনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে তাকে হেফাজতে নেয় পুলিশ। আগুন লাগার কারণ উদঘাটনে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ সুমনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তাকে থানায় নিয়ে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হবে। এ বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।’

এর আগে শনিবার বিকাল তিনটার দিকে রিসোর্টটিতে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

আরও পড়ুন

শনিবার সকাল সাতটার দিকে উখিয়ার ইনানীতে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সৈকতসংলগ্ন অনুমোদনহীন টুপটুপ রেস্তো অ্যান্ড রিসোর্টে আগুন লাগে। এতে ১০ জন নিহত হয়েছেন।

আগুনে  নিহতরা হলেন রাজধানী ঢাকার বনশ্রী এলাকার ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহজাবিন আলভী (২৩), খিলগাঁও এলাকার লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭) এবং চুয়াডাঙ্গা জেলার ফারিহা কবির (৩৩) ও ফায়িজান আহমেদ (৫)।

এই ঘটনায় আহত ছয়জন হলেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শাহাব উদ্দিন (৩১), তার স্ত্রী নাফিজা নাওয়ার খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad