কক্সবাজারে রিসোর্টে আগুন: মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা

কক্সবাজারে রিসোর্টে আগুন: মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা
টুপটুপ রেস্তো এন্ড রিসোর্টের দুই মালিক এবং ম্যানেজার (ডানে)। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কক্সবাজারের উখিয়ার ইনানী পাটুয়ারটেকে টুপটুপ রেস্তো অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলায় রিসোর্টের মালিক তানভীর আহমদ  এবং ম্যানেজার মোহাম্মদ সুমনকে আসামি করা হয়েছে। এর মধ্যে সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে রিসোর্টের মালিক নিয়াজ মোর্শেদ ও তানভীর আহমদের অবস্থান এখনো নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার। তবে মামলায় মোট কতজনকে আসামি করা হয়েছে এবং তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যায় নি।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে রিসোর্টের রেস্টুরেন্ট ম্যানেজার মোহাম্মদ সুমনকে আটক করে উখিয়া থানায় নেওয়া হয়। পরে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

উখিয়া থানা-পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানায়, মামলায় প্রধান আসামি করা হয়েছে রিসোর্টের মালিক ও চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার বাসিন্দা তানভীর আহমদকে। এ ছাড়া ম্যানেজার মোহাম্মদ সুমনকেও আসামি করা হয়েছে। তবে মামলায় মোট আসামির সংখ্যা নিশ্চিত করতে পারেনি তিনিও।

এদিকে, অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের মরদেহের পরিচয় শনাক্ত ও স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়ে ডিএনএ পরীক্ষার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান।

আরও পড়ুন

তিনি বলেন, ‘উদ্ধার হওয়া মরদেহ, নিখোঁজ ব্যক্তি ও পরিচয় শনাক্তের বিষয়টি নিয়ে যেন কোনো বিভ্রান্তি না থাকে, সে জন্য ডিএনএ পরীক্ষা করা হবে। পরীক্ষার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগ পর্যন্ত মরদেহগুলো কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হবে।’

ডিএনএ পরীক্ষার জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কক্সবাজারে কর্মরত অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ।

তিনি বলেন, ‘ডিএনএ পরীক্ষার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে নমুনা সংগ্রহের ব্যবস্থা করা হবে। প্রয়োজনে ঢাকা থেকে সিআইডির বিশেষজ্ঞ দল নিয়ে এসে এখানেই ডিএনএ নমুনা সংগ্রহ ও পরীক্ষার ব্যবস্থা করা হবে।’

অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ পর্যটকের মৃত্যুর পর রিসোর্টটির মালিকদের অবস্থান, ঘটনার কারণ এবং দায়দায়িত্ব নির্ধারণে গঠিত তদন্ত কমিটি, পুলিশের তদন্ত ও পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়টিও গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করে মরদেহগুলো দ্রুত স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad