ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাইয়ের অভিযোগ

ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাইয়ের অভিযোগ
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঝালকাঠির রাজাপুরে সুমন মৃধা নামে এক বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে তার ব্যাগে থাকা ৭ লাখের বেশি টাকা, ৪টি মোবাইল ফোনসহ মালামাল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

শনিবার রাতে বাড়ি ফেরার পথে উপজেলার হাজিরহাট গ্রামের খালেকের ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সুমন মৃধা উপজেলার বারবাকপুর গ্রামের রুস্তম আলী মৃধার ছেলে। তিনি হাজিরহাট এলাকায় বিকাশের ব্যবসা করেন।

সুমনের অভিযোগ, শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে পাঁচজন ব্যক্তি পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় তাকে কুপিয়ে মাথায় জখম করা হয়। পরে হামলাকারীরা তার সঙ্গে থাকা টাকাভর্তি ব্যাগ ও চারটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন বিশ্বাস জানান, পুলিশ হাসপাতালে গিয়েছিল। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad