সচিব পদে ব্যাপক রদবলদ: নতুন বাণিজ্য সচিব শরফ উদ্দিন

সচিব পদে ব্যাপক রদবলদ: নতুন বাণিজ্য সচিব শরফ উদ্দিন
ছবি: বাসস
Advertisement
Advertisement

প্রশাসনের সচিব পদমর্যাদার পদে ব্যাপক রদবদল করেছে সরকার। অন্তত ছয়টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবকে পদে রদবদল করেছে সরকার।

রোববার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করে সচিবদের বদলি ও দুইজন অতিরিক্ত সচিব থেকে ভারপ্রাপ্ত সচিব করা হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব আতাউর রহমান খানকে নৌমন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে, নৌমন্ত্রণালয়ের সচিব জাকারিয়াকে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান হিসেবে বদলি করা হয়েছে। পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আশরাফুল ইসলামকে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর হিসেবে বদলি করা হয়েছে।

আরও পড়ুন

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আবুল হাসনাত হুমায়ুন কবিরকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। বানিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুর আলম খানকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম কে জনপ্রশাসন মন্ত্রণালয় সংযুক্ত করা হয়েছে।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর মো. কামরুজ্জামানকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমিকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad