দুর্গাপূজায় বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান স্পিকারের

দুর্গাপূজায় বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান স্পিকারের
Advertisement
Advertisement

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়সহ সব সনাতন ধর্মাবলম্বীকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

দুর্গাপূজার চেতনায় সামাজিক সংহতি, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের ভিত্তিতে শান্তিপূর্ণ ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান জানিয়েছেন তিনি।

দুর্গাপূজা উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বাণীতে স্পিকার বলেন, এ উৎসব সারা দেশে ধর্মীয় সম্প্রীতির আবহ তৈরি করে। সমাজের বৈষম্য ও অবিচার দূর করে সাম্য, মৈত্রী ও সৌহার্দ্যের নতুন ভোর নিয়ে আসবে দুর্গাপূজা বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, শাশ্বত বাংলার ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ এবং সাংস্কৃতিক ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে হবে। ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিভিন্ন ধর্ম, গোত্র ও সম্প্রদায়ের মানুষের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব আরও সুদৃঢ় হবে বলে তিনি প্রত্যাশা করেন।

স্পিকার আরও বলেন, দুর্গোৎসব সবার জীবনে নতুন প্রেরণা নিয়ে আসুক। আগামী দিনগুলো সাফল্যমণ্ডিত ও উৎসবমুখর হোক। সৌহার্দ্য ও সম্প্রীতির চর্চায় দেশের বহুমাত্রিক সমাজ ও জীবনবোধ সমৃদ্ধ হোক।

তিনি শারদীয় দুর্গোৎসবের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। পাশাপাশি উৎসবের আনন্দ সবার ঘরে ছড়িয়ে পড়বে বলে আশা প্রকাশ করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad