পুনর্গঠনের লক্ষ্যে এনসিপির ৯ জেলা ও মহানগর কমিটি স্থগিত

পুনর্গঠনের লক্ষ্যে এনসিপির ৯ জেলা ও মহানগর কমিটি স্থগিত
এনসিপির লোগো
Advertisement
Advertisement

সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে দেশের সাতটি জেলা ও দুটি মহানগর কমিটি স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী সাত দিনের মধ্যে এসব কমিটি পুনর্গঠনের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের নির্দেশনা দিয়েছে দলটি।

রোববার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্থগিত কমিটিগুলো হলো লালমনিরহাট, রংপুর মহানগর, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নাটোর, হবিগঞ্জ, ময়মনসিংহ মহানগর, মাগুরা ও গাজীপুর জেলা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে পুনর্গঠিত আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে এসব কমিটি স্থগিত করা হয়েছে।

এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলমের পরামর্শক্রমে আগামী সাত দিনের মধ্যে কমিটিগুলো পুনর্গঠনে প্রয়োজনীয় সাংগঠনিক উদ্যোগ নিতে সংশ্লিষ্ট বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad