মাঝ আকাশে দরজা খুলল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ

মাঝ আকাশে দরজা খুলল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ
ছবি:সংগৃহীত
Advertisement
Advertisement

ভারতের একটি এয়ার অ্যাম্বুলেন্স রোববার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। এয়ার অ্যাম্বুলেন্সটি ভারতের আগরতলা থেকে কলকাতা যাচ্ছিল। এ সময় এর দরজা মাঝ আকাশে খুলে যায়।

রোববার দুপুরে ভারতের এয়ার অ্যাম্বুলেন্সটি একজন রোগী নিয়ে আগরতলা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। এয়ার অ্যাম্বুলেন্সটিতে রোগীর সঙ্গে দুজন ক্রু, একজন ডাক্তার, একজন প্যারামেডিক ও দুইজন অ্যাটেনডেন্ট ছিলেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, যাত্রাপথে যান্ত্রিক ত্রুটির কারণে আকাশে থাকা অবস্থায় অ্যাম্বুলেন্সের দরজা খুলে যায়। তখন এয়ার অ্যাম্বুলেন্সের পাইলট শাহজালাল বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেন। কন্ট্রোল টাওয়ার ও বিমানবন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার বিমানবন্দরে জরুরি অবতরণে সক্ষম হয়।

অবতরণের পর ভারতীয় হাইকমিশন ও বিমানবন্দর কর্তৃপক্ষের সহায়তায় রোগীকে কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রোগীকে মৃত ঘোষণা করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad