সুপ্রিম কোর্ট এলাকায় অগ্নিনিরাপত্তা মহড়া সোমবার

সুপ্রিম কোর্ট এলাকায় অগ্নিনিরাপত্তা মহড়া সোমবার
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কক্সবাজারের রিসোর্ট ও রাজধানীর চকবাজারে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণসহ সংলগ্ন এলাকায় অগ্নিনিরাপত্তা মহড়ার আয়োজন করা হয়েছে।

সোমবার সকাল ১১টায় এ মহড়া অনুষ্ঠিত হবে।

রোববার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবন ও আশপাশের এলাকায় এ মহড়া হবে।

সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারী ও আদালতে আসা বিচারপ্রার্থীদের অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতন করা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ও নিরাপদে সরে যাওয়ার দক্ষতা বাড়ানো এ মহড়ার উদ্দেশ্য।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) (ভারপ্রাপ্ত) খোকন হোসেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad