চট্টগ্রামে পরিত্যক্ত ভবন থেকে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার

চট্টগ্রামে পরিত্যক্ত ভবন থেকে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার
চট্টগ্রামের ডবলমুরিং এলাকার পরিত্যক্ত ভবন থেকে উদ্ধার হওয়া পিস্তল, ম্যাগাজিন ও গুলি। ছবি: পুলিশের সৌজন্যে
Advertisement
Advertisement

চট্টগ্রামের ডবলমুরিং এলাকা থেকে ২০২৪ সালের ৫ আগস্ট থানা বা আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে লুট হওয়া একটি পিস্তল, দুটি অতিরিক্ত ম্যাগাজিন ও আটটি গুলি উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ৩টার দিকে নগরের আগ্রাবাদ সরকারি কমার্স কলেজের পাশের একটি পরিত্যক্ত শিক্ষা ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা পিস্তলটি ‘টরাস’ ব্র্যান্ডের। ডবলমুরিং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ফয়সলের নেতৃত্বে আগ্রাবাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবিনুল ইসলামসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে পরিত্যক্ত ভবনটির দ্বিতীয় তলায় তল্লাশি চালিয়ে একটি কালো রঙের শপিং ব্যাগের ভেতর থেকে অস্ত্র, ম্যাগাজিন ও গুলিগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

উদ্ধার করা অস্ত্র ও গুলির উৎস এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad