জামালপুরে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে

জামালপুরে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে
ওয়ার্ড বিএনপি সভাপতি হোসেন আলী। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

জামালপুরের মেলান্দহে ৮৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ হোসেন আলী (৪৯) নামে স্থানীয় এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১)।

শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি উপজেলার ফুলকোচা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ওই এলাকার মৃত হযরত আলীর ছেলে।

এর আগে, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-১-এর এসআই আপেল মাহমুদের নেতৃত্বে একটি দল উপজেলার ফুলকোচা এলাকায় অভিযান চালায়। এ সময় ফুলকোচা গ্রামের মঞ্জুরুল ইসলামের ইটভাটার সামনে থেকে ইয়াবাসহ হাতেনাতে হোসেন আলীকে আটক করা হয়।

এ বিষয়ে জামালপুর ডিবি-১-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান তালুকদার জানান, ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় হোসেন আলীর বিরুদ্ধে মেলান্দহ থানায় মামলা করা হয়েছে। আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

এদিকে গ্রেপ্তার বিএনপি নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ফুলকোচা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জহুরুল ইসলাম।

তিনি বলেন, ‘দলের মধ্যে এসে এমন অপরাধ করার কোনো সুযোগ নেই। জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে পরামর্শ করে তার বিরুদ্ধে দ্রুত দলীয় ব্যবস্থা নেওয়া হবে। দল কাউকেই ছাড় দেবে না।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad