‎শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ

‎শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

‎ঝিনাইদহের শৈলকুপায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে মুজিবুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী নাজমা খাতুন আহত হয়েছেন। অভিযুক্ত ছোট ভাই রবিউল ইসলাম পলাতক। তার স্ত্রী মিলি খাতুনকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে উপজেলার ব্রহ্মপুর গ্রামে এ ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে,  শুক্রবার বাড়ির গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে মুজিবুল ইসলাম ও তার ছোট ভাই রবিউল ইসলামের মাধ্যে ঝগড়া হয়। ওই ঝগড়ার জেরে শনিবার দুপুরে রবিউল ও তার স্ত্রী মিলি খাতুন লাঠি দিয়ে মজিবুল ইসলামের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলে মুজিবুল ইসলাম মারা যান। এ সময় মারামারি ঠেকাতে গিয়ে নিহত মজিবুলের স্ত্রী নাজমা খাতুনও আহত হন।

এ ঘটনার পর থেকেই অভিযুক্ত রবিউল ইসলাম পালিয়ে যায়। পরে এলাকাবাসী রবিউলের স্ত্রী মিলি খাতুনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মিলি খাতুন নামে একজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত রবিউলকে আটকের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ভিকটিমের পরিবার অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad