শেরপুরে মাজার গুঁড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১

শেরপুরে মাজার গুঁড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১
আরফুজ লেংটার মাজার গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

শেরপুরের নকলায় মাজার গুঁড়িয়ে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, শুক্রবার বিকালে উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের বানেশ্বর্দী কান্দাপাড়া এলাকায় মাজার গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তির নাম আসাদুজ্জামান কেনু (৫৫)। তিনি ওই এলাকার ইলাহী বক্সের ছেলে।

এ ঘটনায় নকলা থানায় মামলা করেন আবু হানিফা নামে এক ব্যক্তি। এতে আসাদুজ্জামান কেনুসহ অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, আবু হানিফার সঙ্গে একই এলাকার আসাদুজ্জামান কেনুসহ কয়েকজনের দীর্ঘদিন ধরে পারিবারিক ও জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। জমির ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধের জেরে শুক্রবার বিকালে আবু হানিফার বসতবাড়ির পশ্চিম পাশে অবস্থিত তার দাদা আরফুজ লেংটার মাজার গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়, আসাদুজ্জামান কেনুসহ ১৫ থেকে ২০ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে মাজারে প্রবেশ করে ইটের দেয়াল, টিনের চাল ও পাকা মেঝে ভাঙচুর করেন। এতে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাদী। এ ছাড়া মাজারে থাকা স্টিল ও বাঁশের তৈরি দানবাক্স ভেঙে টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, মাজার ভাঙচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad