বাড়িতে ডিজে পার্টি, অতিরিক্ত ডিআইজি জহির সদর দপ্তরে সংযুক্ত

বাড়িতে ডিজে পার্টি, অতিরিক্ত ডিআইজি জহির সদর দপ্তরে সংযুক্ত
আবদুল্লাহ আল জহির। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজধানীর ভাটারায় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স) আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাসায় গোয়েন্দা পুলিশের অভিযানে ৮৪ তরুণ-তরুণী আটকের পর তাকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

আদেশে বলা হয়, আব্দুল্লাহ আল জহিরকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

আরও পড়ুন: পুলিশ কর্মকর্তার বাড়িতে ডিজে পার্টি, অভিযানে ৮৪ তরুণ-তরুণী আটক

আরও পড়ুন

একাধিক পুলিশ কর্মকর্তা টাইমসকে বলেন, ২৪ ব্যাচের কর্মকর্তা জহিরকে ক্লোজড করা হয়েছে।

এর আগে সোমবার রাতে ভাটারা আবাসিক এলাকার বাসায় (পুলিশ হাউজিং-১) অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগের একটি দল। অভিযানে বিভিন্ন রকমের মাদকসহ ৮৪ জনকে আটক করা হয়েছে। বাসাটিতে ডিজি পার্টি চলছিল।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম টাইমসকে বলেন, ২৬ জন নারী ও ৫৮ জন পুরুষকে সেখান থেকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে মাদকদ্রব্য। তবে, এ ব্যাপারে চেষ্টা করেও আব্দুল্লাহ আল জহিরের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad