নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যা, অভিযুক্ত ছেলে আটক

নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যা, অভিযুক্ত ছেলে আটক
অভিযুক্ত ছেলে উদ্দিন সরদার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

পাবনার ফরিদপুরে নেশার টাকা না পেয়ে মাসূর্য খাতুনকে (৫০)গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে ছেলে উদ্দিন সরদারের (৩৫) বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার বিএল বাড়ি ইউনিয়নের লক্ষীকোল জোলাপাড়া গ্রামে ঘটনা ঘটে।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ছেলে উদ্দিন সরদার মাদকাসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই বাবা-মায়ের সাথে ঝগড়া বিবাদ হতো। মঙ্গলবার সকালে মা সূর্য খাতুন রান্না করছিলেন। এ সময় ছেলে উদ্দিন সরদার গিয়ে মায়ের কাছে নেশার টাকা দাবি করেন। মা টাকা না দেয়ায় বাক-বিতন্ডা শুরু হয়। একপর্যায়ে রান্নাঘরে থাকা কাস্তে দিয়ে মাকে হত্যা করে পালিয়ে যায় ছেলে উদ্দিন।

আরও পড়ুন

স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। গোপন তথ্যের ভিত্তিতে বেলা ১১টার দিকে পার্শ্ববর্তী আব্দুল হাকিমের বাড়ির গ্রিল কেটে লুকিয়ে থাকা উদ্দিন সরদার কে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্য মতে ওই বাড়ি থেকেই জব্দ করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত কাস্তে।

ওসি বলেন, ‘মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। আর অভিযুক্ত মাদকাসক্ত ছেলেকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের ব্যবহৃত দেশীয় অস্ত্রটি জব্দ করা হয়েছে ।’

এ ঘটনায় মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad