দৌলতপুরে ১৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

দৌলতপুরে ১৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
ছবি: টাইমস
Advertisement
Advertisement

মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও পাঁচ কেজি ইলিশ মাছ জব্দ করেছে মৎস্য বিভাগ। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ টাকা। পরে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।

শনিবার বিকালে জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনিরের নেতৃত্বে এবং পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী।

এ সময় উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে জব্দ করা কারেন্ট জাল জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ করা ইলিশ মাছ বিতরণ করা হয় স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায়।

মৎস্য বিভাগ জানায়, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং ইলিশের উৎপাদন বাড়াতে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে চলমান সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। অবৈধ মৎস্য আহরণ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad