উত্তরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

উত্তরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
Advertisement
Advertisement

টানা দ্বিতীয় দিনে মতো রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। এতে সড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে শ্রমিকরা রাজলক্ষী এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর উত্তরার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা রাজলক্ষী সড়ক অবরোধ করেছেন। এতে সড়কের যান চলাচল বন্ধ রয়েছে।

আন্দোলনরত শ্রমিকেরা জানিয়েছেন, বেতন বৃদ্ধির দাবিতে কয়েক দিন ধরে তারা এই আন্দোলন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

এর আগে বুধবারও ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে বেলা ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত বিমানবন্দর সড়ক অবরোধ করে।

অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়ক ও আশপাশের বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad