যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৬

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৬
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৩।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপপরিচালক মেজর মো. মাহমুদুল আহসান।

তিনি জানান, শুক্রবার সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

প্রশ্নফাঁসের অভিযোগে গত ১০ অক্টোবর যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। ওই দিন সকাল ১১টা থেকে ঢাকার ৯৫টি কেন্দ্রে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে পরীক্ষা শুরুর ঠিক আগমুহূর্তে তা স্থগিত করা হয়।

পরীক্ষা স্থগিতের খবরে বিক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা পরীক্ষাকেন্দ্রের আশপাশের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তাঁরা দ্রুত নতুন করে পরীক্ষা নেওয়ার দাবি জানান।

বিক্ষোভের কারণে মতিঝিল, শাহবাগ, ধানমন্ডি, মানিক মিয়া অ্যাভিনিউ ও মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। পুলিশ জানায়, দুপুর ১টার পর বিক্ষোভকারীরা ধীরে ধীরে সড়ক ছেড়ে গেলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad