দুর্গাপূজায় চট্টগ্রামে ১৭ হাজারের বেশি আনসার-পুলিশ মোতায়েন

দুর্গাপূজায় চট্টগ্রামে ১৭ হাজারের বেশি আনসার-পুলিশ মোতায়েন
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চট্টগ্রামে এবার নতুন প্রায় ৪০০টি দুর্গোৎসব মণ্ডপ যুক্ত হয়েছে। উৎসবে নিরাপত্তায় দায়িত্বে থাকবেন ১৭ হাজারের বেশি আনসার ও পুলিশ সদস্য। শুক্রবার থেকে কার্যকর হবে এই নিরাপত্তাব্যবস্থা।

বৃহস্পতিবার বোয়ালখালীতে পূজামণ্ডপ পরিদর্শনে এসে এসব তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মো. মাসুদ আলম।

বীণাপাণি পূজামণ্ডপে দেবীকে অন্নপূর্ণা রূপে রূপায়িত করার আধুনিক ভাবনার প্রশংসা করেন জেলা প্রশাসক। মণ্ডপটির সভাপতি প্রবীর চৌধুরী জানান, বিশ্বের সব মানুষের ক্ষুধা নিবারণ ও খাদ্যনিরাপত্তার বার্তা দিতেই এই আয়োজন।

দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে শীতলীকরণ ব্যবস্থা রাখার পরামর্শ দেন জেলা প্রশাসক। এর আগে তিনি প্রায় ২৫০ মিটার উঁচুতে অবস্থিত মেধসমুনি আশ্রম পরিদর্শন করেন।
জেলা প্রশাসক জানান, নতুন সরকার আসার পর এটাই প্রথম দুর্গাপূজা। চট্টগ্রামে নতুন প্রায় ৪০০টিসহ দেশজুড়ে প্রায় ১ হাজার ৫০০টি মণ্ডপ বেড়েছে। প্রশাসন সম্প্রীতি ও সহাবস্থানের চিত্র তুলে ধরতে চায়।

পুলিশ সুপার জানান, গুজব, অপপ্রচার ও নাশকতা ঠেকাতে মণ্ডপগুলোতে সিসিটিভি, সাদা পোশাকের গোয়েন্দা নজরদারি ও টহল থাকবে। প্রতিমা বিসর্জন সূর্যাস্তের আগেই শেষ করতে অনুরোধ করা হয়েছে।

আগামী ২০ অক্টোবর প্রধানমন্ত্রী চট্টগ্রাম সফরে এসে জেমসন হলে পূজার আয়োজনে অংশ নেবেন। প্রশাসন ও পুলিশ আশা করছে, সবার সহযোগিতায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad