বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে মন্ত্রিসভা কমিটি

বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে মন্ত্রিসভা কমিটি
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা জোরদারে সুপারিশ দিতে মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) আসন্ন নিরীক্ষা সামনে রেখে এ কমিটি গঠন করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, আট সদস্যের কমিটির প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কমিটির অন্য সদস্যরা হলেন বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, স্বরাষ্ট্রসচিব মনজুর মোরশেদ চৌধুরী, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সচিব নূরুন নাহার চৌধুরী ও পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির।

এদিকে দেশের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) দেশব্যাপী নিরাপত্তাবিষয়ক সচেতনতা কর্মসূচি শুরু করেছে। বিমানবন্দরের নিরাপত্তার মান উন্নয়ন, যাত্রী ও বিমানবন্দরের কর্মীদের সচেতনতা বাড়ানো এবং আইকাওয়ের ‘ইউনিভার্সাল সিকিউরিটি অডিট প্রোগ্রাম–কন্টিনিউয়াস মনিটরিং অ্যাপ্রোচ’ (ইউএসএপি–সিএমএ) নিরীক্ষার প্রস্তুতি জোরদার করা এ কর্মসূচির লক্ষ্য।

আইকাওয়ের ‘ইউনিভার্সাল সেফটি ওভারসাইট অডিট প্রোগ্রাম’ (ইউএসওএপি) কোনো রাষ্ট্রের বিমান চলাচলের সুরক্ষা তদারকির সক্ষমতা যাচাই করে। এ ক্ষেত্রে সুরক্ষা তদারকি ব্যবস্থার অপরিহার্য উপাদানগুলো সংশ্লিষ্ট রাষ্ট্র কার্যকরভাবে ও ধারাবাহিকভাবে বাস্তবায়ন করেছে কি না, তা মূল্যায়ন করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad