লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করায় ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করায় ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ
Advertisement
Advertisement

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ শিকার করার অপরাধে ৩৪ জন জেলেকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে প্রায় ২ মণ ইলিশ ও ১ লাখ ২০ হাজার মিটার জাল জব্দ করা হয়। আটক জেলেদেরকে ৪টি মামলায় ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন। এর আগে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ৩৪ জেলেদের অর্থদণ্ড দেন তিনি।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা নদীতে ইলিশ শিকারে যায়। নদীতে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড অভিযান চালিয়ে ৩৪ জেলেকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে প্রায় ২ মণ ইলিশ জব্দ করা হয়। পরে ইলিশগুলো স্থানীয় ৪টি এতিমখানায় বিতরণ করা হয়েছে। জব্দ করা ১ লাখ ২০ হাজার মিটার জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এছাড়া আটক ৩৪ জেলেকে ৪টি মামলায় ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মৎস্য বিভাগ জানায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন মেঘনা নদীর রামগতির চর আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় নিষেধাজ্ঞা জারি করেছে। এসময় মাছ আহরণ, পরিবহণ, মজুত, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ।

নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মেঘনা নদীতে অভিযান জোরদার করেছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা, ২ বছরের কারাদণ্ড ও উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad