চট্টগ্রামে চাঁদাবাজি মামলায় বগার জামিন নামঞ্জুর

চট্টগ্রামে চাঁদাবাজি মামলায় বগার জামিন নামঞ্জুর
ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রাম নগরের খুলশী থানায় করা চাঁদাবাজি মামলায় ওয়াকিল হোসেন ওরফে বগার জামিন নামঞ্জুর করেছে আদালত।

রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলাম এ আদেশ দেন।

আদালতে বগার পক্ষে শুনানি করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিক আহমদ ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের সদস্যসচিব কামরুল ইসলাম সাজ্জাদ।
তার নামে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিভিন্ন থানায় মোট ১৭টি মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে অন্তত ২টি মামলায় ওয়ারেন্ট রয়েছে। বর্তমানে কোনো রিমান্ড চাওয়া হয়নি, পরবর্তী সময়ে অন্যান্য আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad