১২৬ ফ্লাইট বাতিল, আটকা ১৯ হাজার যাত্রী

১২৬ ফ্লাইট বাতিল, আটকা ১৯ হাজার যাত্রী
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সৌদি আরবগামী কয়েকটি রুটে উড়োজাহাজ চলাচল বন্ধ থাকায় ১২৬টি ফ্লাইট বাতিল হয়েছে। আর এতে ঢাকায় আটকে পড়েছেন ১৯ হাজার ৩৭৭ জন যাত্রী।

বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে সরাসরি ফ্লাইট ছিল ৫৯টি। এ ছাড়া ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে ৬৭টি। আটকে পড়া যাত্রীদের একটা বড় অংশ সৌদি প্রবাসী বাংলাদেশি।

বিমান বাংলাদেশ এ পর্যন্ত ২০টি ফ্লাইট বাতিল করেছে। ইউএস-বাংলা এয়ারলাইন্স বাতিল করেছে ১০টি, সাউদিয়া এয়ারলাইন্স ১৯টি, রিয়াদ এয়ারওয়েজ ১০টি।

ট্রানজিট ফ্লাইট বাতিল হওয়া এয়ারলাইন্সের মধ্যে সবচেয়ে ওপরে রয়েছে ইন্ডিগো। তাদের ২৪টি ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়াও সালাম এয়ারের ৭টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ইজিপ্ট এয়ারের একটি, ফ্লাই দুবাইয়ের ৬টি ও এয়ার ইন্ডিয়ার ৬টি ফ্লাইট বাতিল হয়েছে।

গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলার পর রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রেখেছে সেদেশের কর্তৃপক্ষ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad