পূজার নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি জেলায় নির্দেশনা: রিজভী

পূজার নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি জেলায় নির্দেশনা: রিজভী
রুহুল কবির রিজভী। ফাইল ছবি
Advertisement
Advertisement

শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় কমিটি গঠন এবং জেলা পর্যায়ের নেতা-কর্মীদের পূজা উদযাপন কমিটির সঙ্গে যোগাযোগ রাখতে বিএনপি নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার সকালে মিরপুর কেন্দ্রীয় মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও দলীয় নেতা-কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। বিএনপির জেলা পর্যায়ের নেতা-কর্মীদের পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে যোগাযোগ রেখে তাদের প্রয়োজনীয়তা অনুযায়ী সহযোগিতা করতে বলা হয়েছে।

তিনি বলেন, প্রতিটি পূজামণ্ডপ ও মন্দিরের নিরাপত্তার বিষয়ে বিএনপি খোঁজখবর রাখছে। সরকারও প্রশাসনের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে।

রিজভী আরও বলেন, দুর্গাপূজা উপলক্ষে ছুটি তিন দিন থেকে বাড়িয়ে পাঁচ দিন করা হয়েছে। পূজামণ্ডপপ্রতি সরকারি চালের বরাদ্দ ৫০০ কেজি থেকে বাড়িয়ে ৬০০ কেজি করা হয়েছে। প্রতিটি মন্দিরের জন্য মাসিক আট হাজার টাকা অনুদান এবং পুরোহিত ও সেবায়েতদের সরকারি ভাতার ব্যবস্থাও করা হয়েছে বলে জানান তিনি।

দুর্গাপূজাকে সর্বজনীন উৎসব হিসেবে উল্লেখ করে রিজভী বলেন, ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও উৎসব মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলে। সব ধরনের বিভেদ অতিক্রম করে সম্প্রীতি গড়ে তোলাই উৎসবের মূল বার্তা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad