মুগদায় ৭ টুকরা মরদেহের পর এবার মিলল খণ্ডিত মাথা

মুগদায় ৭ টুকরা মরদেহের পর এবার মিলল খণ্ডিত মাথা
মুগদা থানা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজধানীর মুগদার মান্ডায় পলিথিনে মোড়ানো এক ব্যক্তির সাত টুকরা দেহ উদ্ধারের পর, এবার একটি খণ্ডিত মাথা উদ্ধার করেছে পুলিশ।

রোববার মধ্যরাতে মুগদা পূর্ব মানিকনগর এলাকার একটি গলি থেকে মাথাটি উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

সুরতহাল প্রতিবেদনে মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু রায়হান জানান, রোববার রাত আড়াইটার দিকে খবর পেয়ে পূর্ব মানিকনগর পাকা রাস্তার মাথায় ৭৭ ও ৭৭/এ নম্বর দুটি বাড়ির মাঝের গলি থেকে বিচ্ছিন্ন একটি মাথা উদ্ধার করা হয়। একটি কালো পলিথিনে মোড়ানো ছিল সেটি। ধারণা করা হচ্ছে, রোববার উদ্ধার হওয়া মরদেহেরই বিচ্ছিন্ন মাথা এটি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

এর আগে, রোববার দুপুরে মুগদা মান্ডার ১ম গলির একটি বাড়ির বেজমেন্টে থেকে উদ্ধার হয় মরদেহের সাত টুকরা।

মুগদা থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিন জানান, মান্ডা ১ম গলি আব্দুল করিম রোডের ২৬০/১ নম্বর শাহনাজ ভিলার বেজমেন্ট থেকে সাত টুকরা মরদেহ উদ্ধার করা হলেও সেখানে কোনো মাথা পাওয়া যায়নি। দেহটি পচাগলা অবস্থায় ছিল বলে নিহত ব্যক্তির বয়স নির্ধারণ করা সম্ভব হয়নি।  তবে, এটি পুরুষের লাশ।

তিনি আরো জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ছয় থেকে সাত দিন আগে ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যার পর মরদেহ টুকরো টুকরো করে পলিথিনে ভরে ওই বাড়িটির বেজেমেন্টে এনে ফেলা হয়েছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ যাচাই বাছাই চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর