ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ক্যালগেরির বনভোজন ২৯ আগস্ট

ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ক্যালগেরির বনভোজন ২৯ আগস্ট
Advertisement
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ক্যালগেরি শাখার বার্ষিক বনভোজন আগামী ২৯ আগস্ট অনুষ্ঠিত হবে।

প্রবাসে বাংলাদেশ ও বাঙালির জাতিসত্তা তুলে ধরা এবং নতুন প্রজন্মের মধ্যে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে পরিচিত করিয়ে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হচ্ছে। বুধবার সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ক্যালগেরি শহরের অদূরে কারস্টেয়ার্স পার্কে দিনব্যাপী এ আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেবেন। দিনটিতে থাকবে আনন্দ-উচ্ছ্বাস, আড্ডা, গান, স্মৃতিচারণ ও নানা বিনোদনমূলক আয়োজন।

বনভোজনে অংশ নিয়ে প্রাক্তন শিক্ষার্থীরা ফিরে যাবেন বিশ্ববিদ্যালয়জীবনের স্মৃতিময় দিনগুলোতে। টিএসসি, মধুর ক্যানাটিন, কলা ভবন ও অপরাজেয় বাংলার সামনে কাটানো সোনালি সময়, বন্ধুদের সঙ্গে আড্ডা, তারুণ্যের উচ্ছ্বাস এবং শিক্ষকদের শাসন—সবই উঠে আসবে স্মৃতিচারণে।

আরও পড়ুন

আয়োজনে থাকবে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার, গান ও পরিবারের সদস্যদের অংশগ্রহণে প্রাণবন্ত আড্ডা। সিনিয়র ও জুনিয়র অ্যালামনাইদের মিলনমেলায় প্রবাসের ব্যস্ত জীবনের মাঝেও তৈরি হবে পারস্পরিক বন্ধন ও সৌহার্দ্যের পরিবেশ।

আয়োজকরা জানান, প্রবাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বন্ধুত্ব আরও সুদৃঢ় করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

এদিকে, যারা এখনো বনভোজনের জন্য রেজিস্ট্রেশন করেননি, তাদের দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad