ইউজিসির চেয়ারম্যানের সঙ্গে অস্ট্রেলিয়ান প্রতিনিধিদলের সাক্ষাৎ

ইউজিসির চেয়ারম্যানের সঙ্গে অস্ট্রেলিয়ান প্রতিনিধিদলের সাক্ষাৎ
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহের মধ্যে অংশীদারত্ব জোরদারের আগ্রহ প্রকাশ করেছে ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন এবং ভারতের অস্ট্রেলিয়ান কনস্যুলেট জেনারেল।

বুধবার তিন সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই কথা জানান তারা।

প্রতিনিধিদলের সদস্যরা হলেন ভারতের অস্ট্রেলিয়ান কনস্যুলেট জেনারেলের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনার ভিক সিং, ঢাকার অস্ট্রেলিয়ান হাই কমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনার মেঘা গুপ্ত এবং ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট-এর সিনিয়র ডিরেক্টর মোস্তাফিজুর রহমান। সভায় ইউজিসির আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক জেসমিন পারভিন উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদলের সদস্যরা জানান, বাংলাদেশের উচ্চশিক্ষা খাতকে সহায়তা করার লক্ষ্যে ইউজিসির সঙ্গে অস্ট্রেলিয়ান হাই কমিশনের শক্তিশালী ও ধারাবাহিক সম্পৃক্ততা রয়েছে।

আরও পড়ুন

এ সম্পৃক্ততার অংশ হিসেবে অস্ট্রেলিয়ার প্রখ্যাত শিক্ষাবিদদের অংশগ্রহণে একাধিক গোলটেবিল বৈঠক আয়োজন করা হয়েছে। উচ্চশিক্ষা খাতে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা এবং কৌশলগত সম্পৃক্ততা আরও জোরদার করার লক্ষ্যে চলতি বছরের জুন মাসে ঢাকায় একটি গোলটেবিল বৈঠক আয়োজন করা হবে।

এ ছাড়া প্রতিনিধিদলের সদস্যরা চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল এডুকেশন কনফারেন্সে (এআইইসি) বাংলাদেশের উচ্চশিক্ষা খাতের প্রতিনিধিদের নিয়ে অংশগ্রহণের জন্য ইউজিসি চেয়ারম্যানকে আমন্ত্রণ জানান।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ দুই দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে ইউজিসির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর