সেন্ট যোসেফে ও-লেভেল শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান

সেন্ট যোসেফে ও-লেভেল শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের ২০২৬ সালের ও-লেভেল শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানটি বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষার্থীদের অসাধারণ একাডেমিক সাফল্য, মেধা, অধ্যবসায় ও বহুমাত্রিক অর্জনকে উদযাপন করতেই এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি, শিক্ষাবিদ, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি অনুষ্ঠানকে আরও গৌরবময় করে তোলে। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের স্বাগত জানানো হয় এবং গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানানো হয়।

ছবি: সৌজন্যে

অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম, বিশেষ অতিথি ব্রাদার রিপন জেমস গোমেজ, হোসাইন উদদীন শেখর, জোসেফাইট ফাউন্ডেশন সভাপতি তারিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মুনিরুল ইসলাম ও বিশিষ্ট অতিথিরা তাদের মূল্যবান বক্তব্যের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান।

আরও পড়ুন

এ বছরের ও লেভেল পরীক্ষায় স্কুলের শিক্ষার্থীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। মোট ৫৭ জন শিক্ষার্থী ‘দ্য ডেইলি স্টার অ্যাওয়ার্ডের’ জন্য মনোনীত হয়েছে, যা বিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়।

এর পাশাপাশি তিনজন শিক্ষার্থী বিশ্বসেরা ফলাফল অর্জন করে ওয়ার্ল্ড হাইয়েস্ট মার্কস-এর স্বীকৃতি লাভ করেছে।

অনুষ্ঠানে গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের মাঝে সনদ ও সম্মাননা প্রদান করা হয়। সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ব্রাদার চন্দন বেনেডিক্ট গোমেজ বলেন, শিক্ষার্থীদের এই অর্জন বিদ্যালয়ের শিক্ষাদর্শনের একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন। জ্ঞান ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ে শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করাই বিদ্যালয়ের অন্যতম প্রধান লক্ষ্য।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর