নারায়ণগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন

নারায়ণগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন
ফতুল্লা মডেল থানা, নারায়ণগঞ্জ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে ছোট ভাই মো. মোহনকে (৩২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই উজ্জ্বল (৩৪)।

শুক্রবার সকাল ৬টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ চট্টলার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহন ফতুল্লার বাবুল মিয়ার ছেলে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত উজ্জ্বল পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, পারিবারিক কলহের জেরে দুই ভাইয়ের মধ্যে কয়েকদিন ধরে ঝগড়া-বিবাদ চলছিল। শুক্রবার সকালে ঝগড়ার এক পর্যায়ে বড় ভাই উজ্জ্বল ছোট ভাই মোহনকে ধারালো বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা মোহনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেশীরা জানান, উজ্জ্বল ‘মাদকাসক্ত’।

ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তমাখা বটি উদ্ধার করেছে। হত্যার ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর