রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৬৪টি মামলা হয়েছে।
বৃহস্পতিবার ডিএমপি পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২২ জন, লালবাগে ২২, ওয়ারীতে ৩৯, মতিঝিলে ৬৬, তেজগাঁওয়ে ৬২, মিরপুরে ১৪৪, গুলশানে ৩৫, উত্তরা বিভাগে ৩৯ জন রয়েছেন। গোয়েন্দা বিভাগে (ডিবি) গ্রেপ্তার হয়েছেন ২ জন।
অভিযানে ৮২২ পিস ইয়াবা, ১৯ কেজি ১৮৫ গ্রাম গাঁজা ও ৮৮ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


