অবশেষে রৌমারীর বির্তকিত এসিল্যান্ডকে বদলি

অবশেষে রৌমারীর বির্তকিত এসিল্যান্ডকে বদলি
বির্তকিত এসিল্যান্ড রাফিউর রহমান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

নানা বিতর্কের পর কুড়িগ্রামের রৌমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানকে অবশেষে বদলি করা হয়েছে। বুধবার কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ২৭ আগস্ট এক ভূমি মালিককের নামজারি মঞ্জুর করেন ওই এসিল্যান্ড। কিন্তু কোনো নিয়মের তোয়াক্কা না করেই ৩১ আগস্ট ওই নামজারি বাতিল করেন তিনি। ঘুষ না দেওয়ায় একজনের জমি অন্যজনকে খারিজ করে দেওয়া, চেইনম্যানকে দিয়ে ঘুষ বাণিজ্য, অফিসে সালাম দেওয়া না দেওয়া নিয়ে লোকজনের সঙ্গে খারাপ আচরণ, সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, লোকজনকে বিনা কারণে হয়রানি করা হেন কোনো অভিযোগ নেই, যা ওই এসিল্যান্ডের বিরুদ্ধে শোনা যায়নি।

অবশেষে মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব নুসরাত জাহান নিসুর সই করা এক অফিস আদেশে রৌমারীর এসিল্যান্ড রাফিউর রহমানকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

বিতর্কিত এই এসিল্যান্ডকে বদলি করায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে বলে জানিয়েছেন একাধিক ভুক্তভোগী। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয় এক সিনিয়র সাংবাদিক লিখেছেন ‘স্বাধীনতার পর সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানের মত বেয়াদপ, জঘন্য ও ঘুষখোর কোনো কর্মকর্তা আসে নি রৌমারীতে।’

বদলি বিষয়ে জানতে রৌমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর