গাইবান্ধায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে চালক নিহত

গাইবান্ধায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে চালক নিহত
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মাইক্রোবাস। ছবি: টাইমস
Advertisement
Advertisement

গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের সাঁকো ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  এ ঘটনায় মাইক্রোবাস ও বাসের আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন।

নিহত চালক ঠাকুরগাঁও সদরের বাসগড়া গ্রামের মো ফয়জার রহমানের ছেলে মো মাসুদ রানা(৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, গাইবান্ধা থেকে যাত্রী নিয়ে আল হামরা পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি সাকোয়া সেতু এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসচালক মাসুদ রানা ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় দুই যানের আরও পাঁচ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর