রাজধানীর বিমানবন্দর থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগ।
সোমবার ডিবি সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে রোববার রাত সোয়া ১০টার দিকে বিমানবন্দর থানাধীন কাওলা রেললাইন এলাকা থেকে শুটারগানটি উদ্ধার করা হয়।
ডিবি-উত্তরা বিভাগ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাওলা রেললাইন এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে সূত্রটি।


