হজযাত্রীদের রোদ এড়িয়ে চলতে বলল ধর্ম মন্ত্রণালয়

হজযাত্রীদের রোদ এড়িয়ে চলতে বলল ধর্ম মন্ত্রণালয়
ছবি: ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের ফেসবুক পেজ থেকে।
Advertisement
Advertisement

হজযাত্রীদের সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বুধবার সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনায় এ আহ্বান জানানো হয়।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, অতিরিক্ত গরম ও তীব্র রোদে হজযাত্রীদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় কয়েকটি প্রতিরোধমূলক ব্যবস্থা অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নেওয়া, প্রয়োজন হলে হাঁটার পরিবর্তে পরিবহন ব্যবহার করা এবং চলাচলের সময় ছাতা বা মাথা ঢাকার ব্যবস্থা রাখা। পাশাপাশি ছায়াযুক্ত পথ ব্যবহার ও নিয়মিত পানি পান করার পরামর্শও দেওয়া হয়েছে।

স্বাচ্ছন্দ্যময়ভাবে হজের আনুষ্ঠানিকতা পালনের স্বার্থে দীর্ঘ সময় সুরক্ষা ছাড়া রোদে অবস্থান এবং অতিরিক্ত গরমের সময়ে খোলা রোদে হাঁটা থেকে বিরত থাকতে হজযাত্রীদের প্রতি অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

হজযাত্রীদের সচেতন করতে চলতি বছর সৌদি সরকারের সঙ্গে সমন্বয়ে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ফেসবুক পেজে নিয়মিত সচেতনতামূলক কনটেন্ট প্রকাশ ও সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে তা প্রচার করা হচ্ছে।

উল্লেখ্য, চলতি হজ মৌসুমে সৌদি আরবে গিয়ে এ গত সোমবার পর্যন্ত ১৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্কের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে ১২ জন পুরুষ ও ৫ জন নারী। তাদের মধ্যে মক্কায় ১২ জন এবং মদিনায় ৫ জন মারা গেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর