প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষায়িত ও উদ্ভাবনী স্বাস্থ্যসেবা মডেল ‘শিশু স্বর্গ’ আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেছে বাংলাদেশ। স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত জানিয়েছেন, দুই দশকের গবেষণার ভিত্তিতে গড়ে ওঠা এই মডেলের মাধ্যমে শিশুদের প্রতিবন্ধিতা শনাক্তের গড় বয়স পাঁচ বছর থেকে কমিয়ে মাত্র আট মাসে নামিয়ে আনা সম্ভব হয়েছে। ফলে শিশুর জীবনের শুরুতেই প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা যাচ্ছে, যা তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বৃহস্পতিবার জেনেভার হোটেল রয়্যালে অনুষ্ঠিত ৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের এক সাইড ইভেন্টে ‘শিশু স্বর্গ’ মডেল উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে ৩০টির বেশি দেশের প্রতিনিধি এবং ২০টি আন্তর্জাতিক সংস্থার ৪০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নেন। প্যানেল আলোচকসহ অংশগ্রহণকারীদের কাছ থেকে…
Author: টাইমস রিপোর্ট
গাইবান্ধার সুন্দরগঞ্জে কালবৈশাখী ঝড়ে পৌরসভাসহ ছয়টি ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার চার দিন পরও তা স্বাভাবিক হয়নি। ফলে অন্ধকারে রয়েছে অন্তত ১০ গ্রামের বাসিন্দা। গত সোমবার রাত আড়াইটার দিকে শুরু হয়ে ভোর ৪টা পর্যন্ত কালবৈশাখী ঝড়ে বিভিন্ন জায়গায় বৈদ্যুতিক খুঁটি উপড়ে যায়, ট্রান্সফরমার ও তার ক্ষতিগ্রস্ত হয়। জানা গেছে, প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে পৌরশহরসহ উপজেলার তারাপুর, দহবন্দ, শান্তিরাম, সোনারায়, বামনডাঙ্গা, বেলকা ইউনিয়নের বিভিন্ন স্থানে বড় বড় গাছ উপড়ে পড়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে যায়। সেই সঙ্গে উপড়ে পড়ে বৈদ্যুতিক খুঁটিও। ফলে পৌরসভাসহ অন্তত ২০ গ্রামের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে রাতেই পৌরশহর এবং পরদিন আশপাশের এলাকায়…
দুধসাদা গোলাকার মেঘে ঘেরা এক মৃতপ্রায় তারার ছবি প্রকাশ করেছে জ্যোতির্বিজ্ঞানীরা। ঠিক যেন ক্রিস্টালের তৈরি কোনো নয়নাভিরাম পাত্রে সাদা আলো জ্বল জ্বল করছে। রহস্যময় এই নক্ষত্রের নাম দেওয়া হয়েছে ‘ক্রিস্টাল বল নেবুলা’। তারাটির অবস্থান পৃথিবী থেকে প্রায় এক হাজার ৫০০ আলোকবর্ষ দূরে। এক আলোকবর্ষের দূরত্ব প্রায় ছয় ট্রিলিয়ন মাইলের সমান। মৃত্যুর শেষ প্রহরে থাকা নক্ষত্রটির দৃষ্টিনন্দন ছবি বৃহস্পতিবার প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের নোইরল্যাব। হাওয়াইয়ের সর্বোচ্চ পর্বত মাউনা কেয়ার চূড়ায় স্থাপিত জেমিনি নর্থ টেলিস্কোপে ছবিটি ধারণ করা হয়। এতে দেখা যায়, গোলাকার গ্যাসীয় মেঘে ঘেরা এক টুকরো আলো। চারপাশে জ্বল জ্বল করছে নীলাভ আভা। বিজ্ঞানীরা জানান, এটি মূলত দুটি…
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিয়ে সুরুজ কাজী নামে আরও এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত সুরুজ কাজী মাদারীপুরের ছেলে, উন্নত জীবনের আশায় রাশিয়ায় গিয়েছিলেন তিনি। সেখানে দালালের প্রলোভনে পড়ে যোগ দেন চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে। সেই যুদ্ধেই গত ১৮ মে নিহত হন তিনি। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে সংসারের হাল ধরতে রাশিয়ায় যান মাদারীপুর সদরের দক্ষিণ খাগড়াছড়া এলাকার শাহাবুদ্দিন কাজীর বড় ছেলে সুরুজ কাজী। কয়েক মাস একটি কোম্পানিতে চাকরি করতেন সুরুজ। দেশে সংসার চালাতে টাকাও পাঠিয়েছিলেন। এর মাঝে সেখানে বাংলাদেশি দালালের খপ্পরে পড়ে যোগ দেন রাশিয়ার সেনাবাহিনীতে। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ চলাকালে ১৮ মে ইউক্রেনের হামলায় নিহত হন সুরুজ। বুধবার বাংলাদেশ…
বিতর্কিত ‘ল’ফুল অ্যাকসেস’ বিল ঘিরে বাড়তে থাকা সমালোচনার মুখে চাপের মধ্যে পড়েছে কানাডার ফেডারেল সরকার। জাতীয় নিরাপত্তার স্বার্থে বিলটি প্রয়োজন বলে সরকারপক্ষ জোর দিচ্ছে, তবে বিরোধীরা বলছেন; এতে ব্যক্তিগত গোপনীয়তা ও ডিজিটাল নিরাপত্তা হুমকিতে পড়তে পারে। কানাডীয় গণমাধ্যম সিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবিত বিল-২২ অনুযায়ী তদন্তের সময় পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো প্রযুক্তি ও যোগাযোগ কোম্পানিগুলোর কাছ থেকে দ্রুত তথ্য সংগ্রহের সুযোগ পাবে। কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিসের (সিএসআইএস) নীতি ও কৌশলগত অংশীদারিত্ব বিভাগের উপপরিচালক নিকোল গিলস বলেন, ‘ফাইভ আইস জোটভুক্ত দেশগুলোর মধ্যে কার্যকর ‘ল’ফুল অ্যাকসেস’ ব্যবস্থা ছাড়া কানাডাই একমাত্র দেশ।’ তার দাবি, দ্রুত বদলে যাওয়া প্রযুক্তিগত বাস্তবতায় নিরাপত্তা হুমকির পরিমাণ, গতি…
ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক নিয়ে বাড়ছে যাত্রীদের উদ্বেগ। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার মহাসড়কের চার লেন উন্নয়নকাজ এখনও শেষ না হওয়ায় ঈদযাত্রায় তীব্র যানজট ও দুর্ভোগের আশঙ্কা দেখা দিয়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গের ২৩ জেলার মানুষের প্রধান যোগাযোগপথ এই মহাসড়কে প্রতি ঈদেই বাড়তি যানবাহনের চাপ পড়ে। সংশ্লিষ্টদের আশঙ্কা, চলমান নির্মাণকাজ ও যমুনা সেতুর সীমিত সক্ষমতার কারণে এবারও দীর্ঘ যানজট হতে পারে। প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, সাসেক-২ প্রকল্পের আওতায় এলেঙ্গা-যমুনা সেতু অংশে চার লেন উন্নয়নকাজ ২০২২ সালের মার্চে শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মোনায়েম লিমিটেড। ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও মেয়াদ ১ বছর…
রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাচেষ্টার মামলায় সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেয়। তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. রাশেদুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়। আদালতে রাষ্ট্রপক্ষ গ্রেপ্তারের পক্ষে শুনানি করে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মো. খায়ের উদ্দিন শিকদার জামিন আবেদন করেন। মামলার অভিযোগে বলা হয়, গত বছরের জুলাইয়ে ছাত্র আন্দোলনের সময় মিরপুর-১০ এলাকায় ফায়ার সার্ভিসের সামনে এক ব্যবসায়ী ও তার শ্যালক ভ্যানে কাপড় বিক্রি করছিলেন। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও…
গাইবান্ধার ফুলছড়িতে সরকারি ভিজিএফ চালের ৪৬৭ বস্তাসহ দুইটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার উপজেলার ব্রহ্মপুত্র নদের বালাসী ঘাটে হঠাৎ ঝড়ো বাতাসে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকালে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে গরীবদের জন্য সরকারিভাবে চাল দেওয়া হয়। সেই বরাদ্দকৃত চাল ফুলছড়ি খাদ্য গুদাম থেকে বালাসীঘাটে নিয়ে আসা হয়। চালগুলো চরের এড়েন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়ার জন্য চারটি নৌকায় তোলা হয় হয়। নৌকা ছাড়ার সময় হঠাৎ ঝড়ের কবলে পড়ে নৌকা চারটি। এসময় দুটি নৌকা ৪৬৭ বস্তা চালসহ ডুবে যায়। এড়েন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আফতাব রহমান বলেন, ঈদের আগে এড়েন্ডাবাড়ী ইউনিয়নের নিম্নআয়ের মানুষদের ভিজিএফ চাল সহায়তা দেওয়ার জন্য ৯৩৬ বস্তা চাল…
পাবনার বেড়া উপজেলার কৈটোলা ইউনিয়নে প্রয়াত পাখিবন্ধু আকাশকলি দাসের গড়ে তোলা পাখির অভয়াশ্রম সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জনস্বার্থ ও জীববৈচিত্র্য রক্ষায় দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্ট পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পাবনার জেলা প্রশাসক, পুলিশ সুপার, মৎস্য বিভাগসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ দেয়। আদালতের এ আদেশকে স্বাগত জানিয়ে দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন স্থানীয় পরিবেশবাদী, সচেতন নাগরিক ও প্রাণী অধিকারকর্মীরা। মামলা সূত্রে জানা যায়, উত্তরবঙ্গের আলোচিত এই পাখির অভয়াশ্রম রক্ষায় চলতি বছরের জানুয়ারিতে বন ও পরিবেশ মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়সহ ১০টি সরকারি দপ্তরে আইনি নোটিশ পাঠায় লইয়ার্স সোসাইটি ফর ল। তবে দীর্ঘ…
আসন্ন ফুটবল বিশ্বকাপের উত্তেজনায় ব্রাজিলের ৪০০ ফুট পতাকা বানাতে চাঁদা দিয়েছে আর্জেন্টিনার সমর্থকরা। দুই প্রতিদ্বন্দ্বী দলের সমর্থকদের চিরচেনা বৈরিতা ছাপিয়ে এমনই ব্যতিক্রমী চিত্র দেখা গেছে নওগাঁ জেলায়। প্রিয় দলের প্রতি সমর্থন জানিয়ে দেশের অন্য জেলার মতো নওগাঁর অসংখ্য বাড়ির ছাদে, বারান্দায় শোভা পাচ্ছে বিভিন্ন দেশের পতাকা। ফুটবল উন্মাদনার জানান দিতে এবং ব্রাজিলের ফুটবল দলের প্রতি ভক্তি প্রকাশে পোরশা উপজেলা ঘাটনগর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের ফুটবলপ্রেমী তরুণরা নিজেদের উদ্যোগে তৈরি করেছেন প্রায় ৪০০ ফুট দীর্ঘ বিশালাকার পতাকা। তবে অবাক করা বিষয়, এই পতাকা তৈরির কাজে শুধু ব্রাজিল সমর্থকরাই নন, অংশ নিয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা দলের সমর্থকরাও। স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্ব ফুটবলের সবচেয়ে…

