ক্রিস্টাল বলের মতো ফুলে উঠেছে মৃ্তপ্রায় নক্ষত্র

ক্রিস্টাল বলের মতো ফুলে উঠেছে মৃ্তপ্রায় নক্ষত্র
ক্রিস্টাল বল নেবুলা। ছবি: এপি/ইউএনবি
Advertisement
Advertisement

দুধসাদা গোলাকার মেঘে ঘেরা এক মৃতপ্রায় তারার ছবি প্রকাশ করেছে জ্যোতির্বিজ্ঞানীরা। ঠিক যেন ক্রিস্টালের তৈরি কোনো নয়নাভিরাম পাত্রে সাদা আলো জ্বল জ্বল করছে।

রহস্যময় এই নক্ষত্রের নাম দেওয়া হয়েছে ‘ক্রিস্টাল বল নেবুলা’। তারাটির অবস্থান পৃথিবী থেকে প্রায় এক হাজার ৫০০ আলোকবর্ষ দূরে। এক আলোকবর্ষের দূরত্ব প্রায় ছয় ট্রিলিয়ন মাইলের সমান।

মৃত্যুর শেষ প্রহরে থাকা নক্ষত্রটির দৃষ্টিনন্দন ছবি বৃহস্পতিবার প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের নোইরল্যাব। হাওয়াইয়ের সর্বোচ্চ পর্বত মাউনা কেয়ার চূড়ায় স্থাপিত জেমিনি নর্থ টেলিস্কোপে ছবিটি ধারণ করা হয়।

এতে দেখা যায়, গোলাকার গ্যাসীয় মেঘে ঘেরা এক টুকরো আলো। চারপাশে জ্বল জ্বল করছে নীলাভ আভা।

আরও পড়ুন

বিজ্ঞানীরা জানান, এটি মূলত দুটি তারাকে নিয়ে গঠিত একটি দ্বৈত নক্ষত্র ব্যবস্থা। জীবনের শেষ পর্যায়ে একটি নক্ষত্র তার বাইরের স্তরগুলো মহাকাশে ছড়িয়ে দিলে বিশাল গ্যাসীয় মেঘের সৃষ্টি হয়। পরে সেটির উন্মুক্ত কেন্দ্র থেকে নির্গত তাপে ওই মেঘের তাপমাত্রা কয়েক হাজার ডিগ্রিতে পৌঁছে যায়, ফলে সৃষ্টি হয় রহস্যময় আলোকচ্ছটা।

গবেষকদের ধারণা, এই গ্রহীয় নীহারিকার কক্ষপথে থাকা দুটি তারার মধ্যে একটি একসময় সূর্যের চেয়েও বড় ছিল। সেটি জীবনচক্রের শেষ অধ্যায়ে পৌঁছে ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে।

এনজিসি ১৫১৪ নামে পরিচিত এ নীহারিকাটি গত বছর পর্যবেক্ষণ করে জেমিনি নর্থ টেলিস্কোপ। সম্প্রতি সেটির পূর্ণাঙ্গ রঙিন ছবি তৈরি করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad