বাদশা হত্যা মামলার আসামি লেদুকে গ্রেপ্তার করেছে র‍্যাব

বাদশা হত্যা মামলার আসামি লেদুকে গ্রেপ্তার করেছে র‍্যাব
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর মোহাম্মদপুর থেকে নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত আসামি মনোয়ার হোসেন লেদুকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। মঙ্গলবার রাতে মোহাম্মদপুর থানাধীন মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।

সংবাদ সম্মেলনে নয়মুল আরও জানান গত পহেলা জুলাই রাজধানীর আদাবর থানাধীন নবোদয় হাউজিং এলাকায় জাপান এবং ব্রাজিলের মধ্যকার বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে মারামারিতে নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা ছুরিকাঘাতে নিহত হন।

এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হয়। হত্যা মামলায় গ্রেপ্তার আসামিরা ১৬৪ ধারার জবানবন্দীতে জানায় লেদু হাসানই মূল হত্যাকারী পারভেজকে অস্ত্র সরবরাহ করেছিল। লেদুর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও মাদকসহ ৩২টি মামলা রয়েছে।

এর আগে, ২০১০ সালে আলোচিত ওহিদুজ্জামান হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে তিনি গ্রেপ্তার হন এবং ২০১২ সাল পর্যন্ত হাজতবাস করেন। এ ছাড়া ২০২১ সালে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৪। একটি অস্ত্র মামলায় তার ১০ বছরের কারাদণ্ডও হয়। লেদুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad