ঢাকায় টিকা সেন্টারে ভাঙচুর-লুটপাটের ঘটনায় মামলা

ঢাকায় টিকা সেন্টারে ভাঙচুর-লুটপাটের ঘটনায় মামলা
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

ঢাকার মিরপুর-১ নম্বরের ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে’ হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শাহ আলী থানায় মামলা করা হয়েছে। শুক্রবার অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে এ মামলা করা হয়।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের খবর পেয়ে বৃহস্পতিবার রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার রাতে প্রতিষ্ঠানটিতে হামলার ঘটনা ঘটে। এতে পাকা ও সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা ভেঙে ফেলা হয়।

প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক নাসরিন আখতার জানান, মাথায় লাল কাপড় বাঁধা ও মুখোশ পরা আড়াই শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে।

পরে তারা মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, ভ্যাকসিন, ফ্রিজ, এসি ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুটপাট করে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad