নতুন ব্যান্ড ‘এবি কিং’ নিয়ে এসআই টুটুল হিউস্টনে

নতুন ব্যান্ড ‘এবি কিং’ নিয়ে এসআই টুটুল হিউস্টনে
ছবি: টাইমস
Advertisement
Advertisement

চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সংগীত পরিচালক ও গায়ক এসআই টুটুল নতুন ব্যান্ড ‘এবি কিং’ গঠন করেছেন। যুক্তরাষ্ট্রের হিউস্টনে প্রথম মঞ্চ পরিবেশনার মধ্য দিয়ে ব্যান্ডটির যাত্রা শুরু হয়েছে।

১৯ সেপ্টেম্বর নয়না সেন্টার অডিটোরিয়ামে ব্যান্ডটির প্রথম পরিবেশনা অনুষ্ঠিত হয়। সোনার বাংলা ফাউন্ডেশনের আয়োজনে তহবিল সংগ্রহের অনুষ্ঠানে তারা গান পরিবেশন করে।

২০০৯ সালে প্রতিষ্ঠিত ক্যালিফোর্নিয়াভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান সোনার বাংলা ফাউন্ডেশন বাংলাদেশে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করে। কিডনি রোগীদের জন্য সাশ্রয়ী ডায়ালাইসিস সেবা, রোগ শনাক্তকরণ, ল্যাবরেটরি সেবা, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে প্রশিক্ষণ ও গবেষণা তাদের বিভিন্ন প্রকল্পের মধ্যে রয়েছে।

ফাউন্ডেশনটির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন টুটুল। তহবিল সংগ্রহের ওই অনুষ্ঠানে হিউস্টনে বসবাসরত বাংলাদেশিদের কাছ থেকে ১ কোটি ৫০ লাখ টাকা সংগ্রহ হয়েছে। অর্থটি ফাউন্ডেশনের বিভিন্ন প্রকল্পে ব্যয় করা হবে।

‘এবি কিং’ প্রসঙ্গে টুটুল বলেন, মৃত্যুর পরও চলবে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চেয়েছেন তিনি। একই সঙ্গে তিনি জানান, ব্যান্ডটি এলআরবির বিকল্প নয়। এটি আলাদা একটি ব্যান্ড।

আরও পড়ুন

টুটুল জানান, ‘এবি কিং’-এর মাধ্যমে তার গুরু আইয়ুব বাচ্চুকে সম্মান জানানো হবে। ব্যান্ডটি নিজেদের মৌলিক গানের পাশাপাশি বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পীদের গানও পরিবেশন করবে।

প্রথম মঞ্চ পরিবেশনায় এলআরবি, ফেরদৌস ওয়াহিদ ও টুটুলের গান পরিবেশন করে ব্যান্ডটি। ইফতি একটি ইংরেজি কাভার গানও পরিবেশন করেন।

টুটুল আইয়ুব বাচ্চুর ছোট ভাই মোহাম্মদ জাকারিয়া লিটনকে মঞ্চে আমন্ত্রণ জানান। লিটন নতুন ব্যান্ডটির সাফল্য কামনা করেন।

বর্তমান ব্যান্ড সদস্যদের মধ্যে ভোকাল ও কিবোর্ডে এসআই টুটুল, গিটারে ইফতি, বেজ গিটারে আকাশ ও ড্রামে নাফিজ রয়েছেন। ব্যান্ড ম্যানেজারের দায়িত্বে আছেন ইশতিয়াক এ সিদ্দিকী। ব্যান্ডটির ডিজিটাল পরামর্শক হিসেবে কাজ করবে কোলাহল কমিউনিকেশন।

চলতি বছর যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন শহরে ‘এবি কিং’-এর একাধিক পরিবেশনা হওয়ার কথা রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad