একবিংশ শতাব্দীর সেরা টিভি সিরিজের শীর্ষে ব্রেকিং ব্যাড

একবিংশ শতাব্দীর সেরা টিভি সিরিজের শীর্ষে ব্রেকিং ব্যাড
ব্রেকিং ব্যাড সিরিজের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

একবিংশ শতাব্দীর এ পর্যন্ত সেরা টেলিভিশন অনুষ্ঠানের তালিকায় শীর্ষ স্থান দখল করেছে জনপ্রিয় সিরিজ ‘ব্রেকিং ব্যাড’। নিউইয়র্ক টাইমসের প্রকাশিত তালিকায় অপরাধ জগতের ওপর নির্মিত নাটকটি প্রথম অবস্থান দখল করেছে।

ভিন্স গিলিগান নির্মিত এবং ব্রায়ান ক্র্যানস্টন ও অ্যারন পলের অভিনয়ে সমৃদ্ধ এই সিরিজটি ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রচারিত হয়। টেলিভিশন শিল্পের ৫১৬ জন পেশাজীবীর অংশগ্রহণে পরিচালিত এক জরিপের ভিত্তিতে এটি নির্বাচিত হয়েছে।

জরিপে অভিনয়শিল্পী, লেখক, প্রযোজক, অনুষ্ঠান নির্মাতা, নির্বাহী কর্মকর্তা এবং টেলিভিশন শিল্পের অন্যান্য ব্যক্তিদের ২০০০ সালের ১ জানুয়ারির পর প্রথম প্রচারিত সর্বোচ্চ ১০টি অনুষ্ঠানের নাম দিতে বলা হয়।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ‘দ্য ওয়্যার’। এরপর রয়েছে ‘ম্যাড মেন’, ‘সাকসেশন’ এবং ‘ফ্লিব্যাগ’। সেরা ১০-এর বাকি স্থানগুলো পেয়েছে ‘গেম অব থ্রোনস’, ‘ভিপ’, ‘থার্টি রক’, ‘কার্ব ইয়োর এনথুসিয়াজম’ এবং ‘আটলান্টা’।

আরও পড়ুন

‘ব্রেকিং ব্যাড’-এর গল্প আবর্তিত হয়েছে ওয়াল্টার হোয়াইটকে ঘিরে। তিনি একজন হাইস্কুলের রসায়নের শিক্ষক, যিনি ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর জানার পর মাদক মেথামফেটামিনের ব্যবসায় জড়িয়ে পড়েন।

ওয়াল্টার হোয়াইট চরিত্রে অভিনয় করেন ব্রায়ান ক্র্যানস্টন। তার সাবেক ছাত্র ও ব্যবসায়িক অংশীদার জেসি পিংকম্যানের চরিত্রে অভিনয় করেন অ্যারন পল।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, এই তালিকায় টেলিভিশনের বিভিন্ন ধরনের অনুষ্ঠান অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে চিত্রনাট্যভিত্তিক নাটক ও হাস্যরসাত্মক অনুষ্ঠান ছাড়াও বাস্তবধর্মী অনুষ্ঠান, প্রামাণ্যচিত্র, আলোচনা অনুষ্ঠান, প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এবং ইউটিউবভিত্তিক সিরিজও রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad