আজ বিশ্ব পর্যটন দিবস

আজ বিশ্ব পর্যটন দিবস
সুন্দরবনের নদী। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বিশ্ব পর্যটন দিবস আজ। দিনটি উপলক্ষে সুন্দরবনকে ঘিরে খুলনায় নতুন করে জেগে উঠেছে পর্যটনের সম্ভাবনা। পর্যটকদের জন্য তৈরি হচ্ছে সুন্দরবনমুখী নৌযান, বাড়ছে ট্যুর অপারেটরদের ব্যস্ততা। তবে ২০২৪-২৫ অর্থবছরে সুন্দরবনে পর্যটকের সংখ্যা আশংকাজনক হারে কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন পর্যটন ব্যবসায়ীরা।

এদিকে, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে রোববার সকাল ৯টায় ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন (টোয়াস) খুলনার উদ্যোগে বিআইডব্লিউটিএ লঞ্চঘাট থেকে জেলা প্রশাসকের কার্যালয়, শহীদ হাদিস পার্ক হয়ে শিববাড়ী মোড় পর্যন্ত বিশেষ রোড শোর আয়োজন করেছে।

বন বিভাগের তথ্য অনুযায়ী, মূলত অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীত মৌসুমে সুন্দরবনে পর্যটকরা আসে। সেইসময়ের সুন্দরবনের নদী এবং খালগুলো যথেষ্ট ঠান্ডা থাকে এবং আবহাওয়া অনুকূল থাকে। গত ৫ অর্থ বছরে সুন্দরবনে দেশি-বিদেশি পর্যটক বাড়লেও গত অর্থবছরে আশংকাজনক হারে কমে যায়।

সূত্র জানায়, ২০১৮-২০১৯ অর্থ বছরে সুন্দরবনে দেশি-বিদেশি পর্যটক এসেছিল ১ লাখ ৮৯ হাজার ৫৭০ জন। যার মধ্যে দেশি পর্যটক ছিল ১ লাখ ৮৭ হাজার ৩০৯ জন এবং বিদেশি পর্যটক ২ হাজার ২৬১ জন। এতে রাজস্ব আয় হয় এক কোটি ৫১ লাখ ৭৪ হাজার ৩৯০ টাকা।

২০১৯-২০২০ অর্থ বছরে সুন্দরবনে এসেছে ১ লাখ ৭২ হাজার ৯৭৯ জন পর্যটক। যার মধ্যে দেশি পর্যটক ছিল ১ লাখ ৭০ হাজার ৬৩ জন এবং বিদেশি পর্যটক ২ হাজার ৩১৭ জন। এতে রাজস্ব আয় হয় এক কোটি ৮৭ লাখ ৬৫ হাজার ৮ টাকা।

২০২০-২০২১ অর্থ বছরে সুন্দরবনে এসেছে ১ লাখ ৪৬ হাজার ২১১ জন পর্যটক। যার মধ্যে দেশি পর্যটক ছিল ১ লাখ ৪৫ হাজার ৮৯১ জন এবং বিদেশি পর্যটক ৩২০ জন। এতে রাজস্ব আয় হয় এক কোটি ৫৭ লাখ ৫৪ হাজার ১৬৬ টাকা।

২০২১-২০২২ অর্থ বছরে সুন্দরবনে এসেছে ১ লাখ ৫৫ হাজার ৪৭৭ জন পর্যটক। এদের মধ্যে দেশি পর্যটক ছিল ১ লাখ ৫৪ হাজার ৩৭৪ জন এবং বিদেশি পর্যটক ১ হাজার ১০৩ জন। এতে রাজস্ব আয় হয় ২ কোটি ২৪ লাখ ৮৩ হাজার ৫৮০ টাকা।

২০২১-২০২২ অর্থ বছরে সুন্দরবনে এসেছে ১ লাখ ৫৫ হাজার ৪৭৭ জন পর্যটক। যাদের মধ্যে দেশি পর্যটক ছিল ১ লাখ ৫৪ হাজার ৩৭৪ জন এবং বিদেশি পর্যটক ১ হাজার ১০৩ জন। এতে রাজস্ব আয় হয় ২ কোটি ২৪ লাখ ৮৩ হাজার ৫৮০ টাকা।

আরও পড়ুন

এ ছাড়া ২০২২-২০২৩ অর্থ বছরে সুন্দরবনে এসেছে ২ লাখ ১৬ হাজার ১৪৩ জন পর্যটক। তাদের মধ্যে দেশি পর্যটক ছিল ২ লাখ ১৪ হাজার এবং বিদেশি পর্যটক ২ হাজার ১৪৩ জন। এতে রাজস্ব আয় হয় ৩ কোটি ৯৪ লাখ ৩২ হাজার ৪৮০ টাকা।

তবে গত বছর (২০২৪-২৫) পর্যটক এসেছে প্রায় ১ লাখ। তবে পর্যটক জাহাজে বনে গিয়েছেন মাত্র ৪০ হাজার পর্যটক।

জানতে চাইলে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন (টোয়াস) খুলনার সিনিয়র সহ-সভাপতি মাজহারুল ইসলাম কচি বলেন, সুন্দরবন কেন্দ্রীক পর্যটনের সংখ্যা কমে যাচ্ছে। গত বছর ট্যুরিষ্ট জাহাজে করে মাত্র ৪০ হাজার পর্যটক সুন্দরবন ভ্রমণে গেছেন। আর ছোট ছোট জালি বোর্ডে করমজল স্পটে যাওয়া দর্শনার্থীদের সংখ্যাও কম। সব মিলিয়ে আনুমানিক ১ লাখের বেশি হবেনা।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, অক্টোবর মাসে পর্যটন মৌসুম শুরু হয়। কিন্তু এখনও আমরা কোনো বুকিং পাইনি। এ বছরও আশানুরুপ পর্যটক পাওয়া নিয়ে ব্যবসায়ীরা দুশ্চিন্তায় রয়েছেন।

মাজহারুল ইসলাম কচির মতে পর্যটক কমে যাওয়ার পেছনে কারণ রয়েছে। সুন্দরবনের কোল ঘেসে অবৈধভাবে গড়ে ওঠা রিসোর্ট। এসব রিসোর্ট মালিকরা চটক বিজ্ঞাপন দিয়ে পর্যটকদের আকৃষ্ট করে। তারা গান বাজনা, খাবার ও প্রেমিক-প্রেমিকাদের জন্য থাকার সুযোগ ইত্যাদি দিয়ে বিজ্ঞাপন দিয়ে আকৃষ্ট করে। আর পর্যটকরা না জেনেই সেখানে যায়। আসলে ওই রির্সোট থেকে সুন্দরবনের ভেতরে যায় না। আর সুন্দরবনে গান, বাজনা নিষেধ থাকায় আমরা এসব করতে পারি না।

সুন্দরবনে পর্যটক টানতে ২০ বছরের মহাপরিকল্পনা

বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং দেশি ও বিদেশি পর্যটকদের আকর্ষণ বাড়ানোর লক্ষ্যে প্রস্তুত করা হয়েছে একটি ২০ বছর মেয়াদী সুন্দরবন ইকোট্যুরিজম মাস্টারপ্ল্যান (মহাপরিকল্পনা)। এটি গতানুগতিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দিকে মনোযোগ না দিয়ে, বরং বনের প্রাকৃতিক পরিবেশকে অক্ষুন্ন রেখে কীভাবে টেকসই পর্যটন বাস্তবায়ন ও উন্নয়ন করা যায় তার একটি সুস্পষ্ট রোডম্যাপ করা হয়েছে।

এই পুরো প্রক্রিয়াটির ডেপুটি চিফ অব পার্টি হিসেবে নেতৃত্ব দিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক মো. ওয়াসিউল ইসলাম।

প্রফেসর ওয়াসিউল ইসলাম জানান, ‘এই মহাপরিকল্পনা তৈরিতে প্রায় দুই বছর সময় লেগেছে। এই মহাপরিকল্পনাটি মূলত সুন্দরবনের পরিবেশ ও অর্থনীতির সমন্বয়ে একটি টেকনিক্যাল রোডম্যাপ। এটি বাস্তবায়ন হলে দেশীয় পর্যটন শিল্পের প্রবৃদ্ধি ঘটবে ও স্থানীয়দের অর্থনৈতিক ভিত মজবুত হবে এবং এর মাধ্যমে সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ কার্যক্রমকে আরও গতিশীল করবে।’

তিনি বলেন, ‘আমাদের এই প্রকল্পটির উদ্দেশ্য মূলত: সুন্দরবন ও এর সংলগ্ন এলাকায় পরিবেশ-বান্ধব পর্যটন (ইকোট্যুরিজম) উন্নয়ন, ব্যবস্থাপনা ও মার্কেটিংয়ের প্রসারের মাধ্যমে সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণকে ত্বরান্বিত করা ও এর মাধ্যমে স্থানীয় জনগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটানো।’

বিদেশি পর্যটকদের কীভাবে আরও সুন্দরবনে আগ্রহী করে বেশি বৈদেশিক মুদ্রা দেশে আনা যায়, এ বিষয়েও এ প্রকল্পটি কাজ করছে। দেশের মানুষ ট্যুর করলে টাকা দেশেই থাকে, কিন্তু বিদেশি পর্যটক দেশে এলে নতুন বৈদেশিক মুদ্রা অর্থনীতিতে যুক্ত হয়, যা অর্থনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিদেশি পর্যটকরা সুন্দরবনের কোলাহলমুক্ত, শান্ত, সুনিবিড় পরিবেশ এবং রাতের জ্যোৎস্না বিশেষভাবে উপভোগ করে থাকেন। এই চাহিদা কাজে লাগাতে পারলে পর্যটন খাত দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারবে। স্থানীয় লোকজনের সঙ্গে নিবিড় সমন্বয় করে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad