নিউ গিনি প্রপার্টিজে হামলা: এজাহারভুক্ত আসামি মিজানুর গ্রেপ্তার

নিউ গিনি প্রপার্টিজে হামলা: এজাহারভুক্ত আসামি মিজানুর গ্রেপ্তার
মিজানুর রহমান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন পশ্চিম মাটিকাটা এলাকা থেকে নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় এজাহারভুক্ত আসামি মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার বিকাল পাঁচটার দিকে ডিবি গুলশান বিভাগের একটি দল পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।

মিজানুর রহমান কুষ্টিয়া-২ আসনের জামায়াতে ইসলামের সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা। তাকে গ্রেপ্তারের সময় এমপিও ওই বাসায় উপস্থিত ছিলেন।

ডিবি পুলিশ জানিয়েছে, নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় করা মামলায় মিজানুর রহমান এজাহারভুক্ত ৯ নম্বর আসামি। গত ২৭ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করা হয়।

ডিবি জানায়, নিউ গিনি প্রপার্টিজে হামলার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad