তেজগাঁওয়ে গৃহবধূকে ‘শ্বাসরোধে হত্যা’, স্বামী পলাতক

তেজগাঁওয়ে গৃহবধূকে ‘শ্বাসরোধে হত্যা’, স্বামী পলাতক
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর তেজগাঁও এলাকায় সড়ক ও জনপথের (সওজ) কোয়ার্টারের একটি টিনশেড বাসা থেকে নিশি আক্তার (১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জেরে মাদকাসক্ত স্বামী আবদুল্লাহ আল মামুন সাগর তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার দুপুর ২টার দিকে কোয়ার্টারের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হামিদ সরকার জানান, দুপুরে জাতীয় জরুরি সেবা নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও জানান, নিশির গ্রামের বাড়ি চাঁদপুর জেলার উত্তর মতলব উপজেলায়। তার বাবার নাম মো. খোকন মিয়া। স্বামী আবদুল্লাহ আল মামুন সাগর ও চার বছরের এক সন্তানকে নিয়ে তিনি ওই কোয়ার্টারে থাকতেন। স্বামী সাগর মাদকাসক্ত ছিলেন।

তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে, সোমবার রাতের কোনো এক সময় পারিবারিক কলহের জেরে নিশিকে শ্বাসরোধে হত্যা করে সাগর পালিয়ে যান। পলাতক স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad