চট্টগ্রামে রাস্তা-ফুটপাতে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রামে রাস্তা-ফুটপাতে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রামের চান্দগাঁও থানার কালুরঘাট শিল্প এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার কালুরঘাট শিল্প এলাকার বাদামতল মোড় থেকে হামিদচর পর্যন্ত সড়কের দুই পাশে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ জানান, কালুরঘাট শিল্প এলাকার বাদামতল মোড় (শাহাজী চত্বর) থেকে হামিদচর পর্যন্ত সড়কের দুই পাশ ও ফুটপাত দখল করে দোকানসহ বিভিন্ন ধরনের কাঁচা-পাকা স্থাপনা গড়ে তোলা হয়েছিল। অভিযানে এসব অবৈধ স্থাপনার মধ্যে প্রায় দেড় শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে সড়কের দুই পাশ ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করা হয়েছে বলে জানান তিনি।

অভিযানের ফলে কালুরঘাট শিল্প এলাকার ওই অংশে সড়ক ও ফুটপাতের ওপর অবৈধভাবে গড়ে ওঠা দোকান ও অন্যান্য স্থাপনা সরিয়ে দেওয়া হয়েছে। এতে পথচারী ও যানবাহন চলাচলের জায়গা পুনরুদ্ধার হয়েছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad